অসংখ্য প্রাণী ও মানুষের হাড়গোড় উদ্ধার - The News Lion

অসংখ্য প্রাণী ও মানুষের হাড়গোড় উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  গুহা অসংখ্য প্রাণী ও মানুষের হাড়গোড় উদ্ধার করল সৌদি  বিজ্ঞানীরা। এসব হাড়গোড় প্রায় সাত হাজার বছর ধরে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত হায়েরারার ওই গুহায় জড়ো করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমনটাই সূত্রের খবর।


 বিজ্ঞানীরা গবেষণা পত্রে জানান, উম্ম জিরসান এলাকায় দেড় কিলোমিটার দীর্ঘ ওই গুহায় ইঁদুর, ঘোড়া, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড়ও পাওয়া গেছে।  জানা যায়, গুহাটি মূলত একটি প্রাকৃতিক সুরঙ্গ। একসময় সেখান দিয়ে লাভা প্রবাহিত হতো।  সৌদি আরবের উম্ম জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে কীভাবে এগুলো টিকে আছে তা নতুন এক বিস্ময়ের সৃষ্টি করেছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.